slider

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নিখোঁজের দুই দিন পরে বাড়ির পাশের গলি থেকে নিবির (১২) নামে ৫ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে ঠাকুরগাঁও শহরের মাদ্রাসা পাড়ায় বাড়ির পাশের গলিতে নিবিরের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিবির (১২) ঠাকুরগাঁও পৌরসভার ১ নং ওয়ার্ডের মাদ্রাসা পাড়া এলাকার বাসিন্দা ও ওমান প্রবাসি আব্দুস সালাম বাবলুর ছেলে। সে সালন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ এবিএন ফিরোজ ওয়াহিদ।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাড়ি থেকে খেলতে বের হয়ে আর বাড়িতে ফেরেনি নিবির। এ নিয়ে সদর থানায় জিডি ও এলাকায় মাইকিং করা হয়। শনিবার মধ্য রাতে বাড়ির জানালায় বিকট শব্দ করে কিছু দূর্বৃত্ত। সকালে বাড়ির পাশের গলিতে নিবিরের নিথর মরদেহ পরে থাকতে দেখে চিৎকার করে উঠে তার মা । পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ওসি (ওসি) ফিরোজ ওয়াহিদ জানায়, আমারা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে তদন্ত সাপেক্ষে বিস্তারিত আরো জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button