slider

রাস্তা অবরোধ ভাঙচুর না করলে বিএনপি সমাবেশ করতে পারবে  অন্যথায় আরো মামলা হবে :স্বরাষ্ট্রমন্ত্রী 

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির আন্দোলন ও সমাবেশ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, রাজনৈতিক দল হিসেবেই শান্তিপূর্ণ সমাবেশ করতে পারবে তাতে কোন অসুবিধা নেই কিন্তু রাস্তা অবরোধ ভাঙচুর করলে মামলা হবে সহিংসতার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন ছাড় দেবে না ।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী নির্বিচারে মানুষ হত্যা করেছে। সেসময় শহীদ স্বজনদের লাশ নিজ এলাকায় দাফনের সাহস পেতনা স্থানীয়রা। বর্ডার নিকটস্থ এলাকার মানুষেরা ভারত সীমন্তে অনেক শহীদ স্বজনদের লাশ দাফন করেছেন। ভারতের ত্রিপুরা,আসাম,মেঘালয়ে এদেশের অনেক শহীদের কবর রয়েছে। সেসময় ভারতীয়রা আমাদের অনেক সহায়তা করেছে। এই কবর গুলো চিহ্নিত করে দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে। 
সীমান্ত হত্যা নিয়ে তিনি বলেন, সীমান্তে বাংলাদেশী হত্যা বন্ধে ভারত ও মিয়ানমারের সাথে সমঝোতা চুক্তি হয়েছে। সে সমঝোতা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে খুব দ্রুত সীমান্তে হত্যা বন্ধ হবে।
জঙ্গী ছিনতাইয়ের ঘটনায় সাবেক রেল মন্ত্রীর এপিএসের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় যাকে সন্দেহ হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে পুলিশ। আমরা অনুসন্ধান করছি, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। জঙ্গী ছিনতাইয়ের ঘটনায় সাবেক রেল মন্ত্রী সুরঞ্জিৎ সেনের এপিএসের বাড়িতে নাকি জঙ্গীরা কদিন লুকায়িত ছিল। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আমরা মনে করি তার কাছ থেকে আমরা আরও তথ্য পাবো।

ঠাকুরগাঁও সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত নতুন ভুল্লী থানা উদ্বোধন করা হয়।
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে থানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি, বরেন্য অতিথি আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ পিপিএম, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। শুরুতেই প্রধান অতিথিতে ফুল দিয়ে বরণ করে গার্ড অব অনার প্রদান করা হয়।  

পরে ভুল্লী থানা বাস্তবায়ন কার্য পরিচালনা কমিটির পক্ষ থেকে স্থানীয় কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বালিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বরেণ্য অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ভুল্লী থানা বাস্তবায়ন কার্য পরিচালনা কমিটির আহবায়ক মো: আশরাফুল হক চৌধুরী, সদস্য সচিব অধ্যক্ষ মো: জুলফিকার আলী ভুট্টো প্রমুখ। পরে দেশের বিভিন্ন শিল্পীর অংশগ্রহনে জমকালো কনসার্ট অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ঘোষনার পর ২০১৯ সালের ২১ অক্টোবর পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় ঠাকুরগাঁও সদর থানাকে বিভক্ত করে ভুল্লী নামে নতুন থানা গঠন করার প্রস্তাবনা অনুমোদন পায়। পরে সদর উপজেলার আউলিয়াপুর, দেবীপুর, বড়গাঁও, বালিয়া ও শুখানপুকুরী ইউনিয়ন নিয়ে অবশেষে ভুল্লী থানার যাত্রা শুরু হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button