slider

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির নেতা পয়গাম আলী আটক

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীকে আটক করে পুলিশ। গত ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর শহর থেকে তাকে আটক করা হয়। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। জানা যায়, রুহিয়ায় বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মারপিট ও ভাংচুরের মামলা করেন রুহিয়া থানার ঘনিবিষ্ণপুর গ্রামের নুর ইসলাম। এ ঘটনায় বিএনপির ৩১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ১শ থেকে ১২০ জনকে অজ্ঞাত করে এ মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপি নেতা ও নারগুন ইউপির সাবেক চেয়ারম্যান পয়গাম আলীকে আটক করে পুলিশ। রুহিয়া থানার অফিসার ইনচার্জ মো: সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার মারপিটের মামলায় তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button