slider

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি, ভূমি দখল ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আব্দুল লতিফ (লিটু) নামে এক সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখল বিষয়ে মানববন্ধন এবং নির্যাতনের প্রতিকার চেয়ে গণস্বাক্ষর ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। ১৯ জানুয়ারী বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ ও আশপাশের ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাববন্ধন পালন করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়ার হাতে একটি স্মারকলিপি পেশ করা হয়। ভুক্তভোগী শীবগঞ্জ এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন চলকালে বক্তব্য দেন মামুনুর রশিদ, আল মামুন, মাসুদ রানা ডানো, ফারজানা ইসলাম সাথী, মেরিনা বেগম প্রমুখ। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিকের) মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র সচিব বরাবর কয়েকশ এলাকাবাসীর স্বাক্ষরিত একটি স্মারকলিপি জমা করা হয়। স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, আব্দুল লতিফ লিটু সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, ভূমি জবর দখল ও এলাকার গরীব দলিত শ্রেণির মানুষদের নির্যাতন চালিয়ে আসছেন। তার নির্যাতনের একটি হাতিয়ার হলো মামলা, পত্রিকায় নিউজ করে দেওয়ার ভয় এবং নিজস্ব ফেসবুক আইডিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের পোষ্ট দিয়ে অপপ্রচার চালানো। এলাকার অসংখ্য মানুষের উপর মামলা করা। কেউ এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে মাদক ব্যবসায়ী সন্ত্রাসী বা সরকার বিরোধী দলীয় লোক হিসেবে চিহ্নিত করে প্রশাসন ও সাংবাদিকদের ভূল বুঝিয়ে পত্রিকায় নিউজ ও মামলা দিয়ে নির্যাতন চালানো। চাঁদাবাজি, ভূমি দখলেরমত ঘৃকাজে জড়িত এ ধরনের প্রতারক, অপসাংবাদিক দেশ ও জাতির জন্য ক্ষতিকর উল্লেখ করে প্রশাসনের সহযোগিতা চান এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button