sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে ইউএনওর ব্যতিক্রমী অভিযান

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে সড়কের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম। তবে এই উচ্ছেদ অভিযানে হয়নি কোনো জরিমানা, ব্যবসায়ীদের বুঝিয়ে সরানো হচ্ছে অবৈধ জায়গা থেকে। যা একটি ব্যতিক্রম উদ্যোগ বলে মনে করছেন স্থানীয়রা।

রবিবার বিকেলে শিবগঞ্জ বাজার এলাকায় এমনি চিত্র চোখে পড়ে।

সরেজমিনে দেখা যায়, সদর উপজেলা নির্বাহী অফিসার গাড়ি থেকে নেমে সড়কের ওপরে অবৈধভাবে ব্যবসা করা বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন। এ সময় তিনি ব্যবসায়ীদের এসব অপরাধে জরিমানা বিষয়ে অবগত করেন। সেই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে সড়কের ওপরের অবৈধ দখলদারি ছেড়ে দিতে বলেন।

স্থানীয়রা বলছেন, পরপর দুইদিন এভাবেই বাজার এলাকায় এসে উপজেলা নির্বাহী অফিসার ব্যবসায়ীদের বুঝিয়ে বলছেন আইনের বিভিন্ন বিষয়ে। সেই সঙ্গে অবৈধ স্থাপনা থেকে সরেও যেতে বলছেন। কোনো জরিমানা করেনি নি ইউএনও।

স্থানীয় বাসিন্দা ফারুক, জয়নাল ও কুদ্দুস বলেন, ‘প্রথমে গাড়ি দেখে ভাবলাম আজকে জেল-জরিমানা সবই হবে। পরে দেখি ইউএনও কোনো কিছু না করে ব্যবসায়ীদের বুঝায় বলতেছে। এটা একবারে ব্যতিক্রম। আমরা সব সময় দেখে আসছি ম্যাজিস্ট্রেট আসা মানেই জরিমানা। কিন্তু তিনি কথার উপরেই সবকিছু করতেছে। পরপর দুইদিন তিনি আসে ব্যবসায়ীদের বুঝায় বলেছেন, অনেকে কথা শুনেই দখল জায়গা ছেড়েও দিছে ‘

উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলাম বলেন, ‘আইনের প্রয়োগ ছাড়াও মানুষকে কথার মাধ্যমে অনুপ্রাণিত করা গেলে বন্দুকের গুলির চেয়ে কথার মূল্য অনেক শক্তিশালী হবে এটা আমি মনে করি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button