sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১ আবির্ভাব তিথি উৎসব

ঠাকুরগাঁও প্রতিনিধি: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন বাংলাদেশে সত্যিকার অর্থেই একটা বৈষম্য সাম্প্রদায়িকতাহীন অসাম্প্রদায়িক কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করার জন্য সকলকে সবসময় মনে রাখতে হবে। সকলের মধ্যে একটি সম্প্রীতি তৈরি করতে হবে যার মাধ্যমে ভালোবাসা বাড়বে।

শনিবার বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়া এলাকায় রামকৃষ্ণ আশ্রমে শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন লাখো শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালে একটি স্বাধীনতা অর্জন করা হয়েছে। এই দেশকে ভূখণ্ডকে স্বাধীন করবার জন্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসাথে লড়াই করেছে।

এ সময়ে ঠাকুরগাঁও রামকৃষ্ণ সেবা সংঘ এর সভাপতি নিতীশ কুমার বকসীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ও রামকৃষ্ণ মিশন পরিচালনা পর্ষদ এর সভাপতি সৌমেন্দ্র সরকার, চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শক্তিনাথনন্দজী মহারাজ, দিনাজপুর রামকৃষ্ণ মিশনের সহকারি অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী বিভান্তানন্দজী মহারাজ। সেখানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক মো: গোলাম ফেরদৌস, পুলিশ সুপার বেলাল হোসেন, পৌর বিএনপি’র সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর থানার ওসি মনির হোসেন সহ অন্যান্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button