slider

ঠাকুরগাঁওয়ে লোডসেডিং ও দূর্নীতির প্রতিবাদে বিএনপি’র অবস্থান কর্মসূচী

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশব্যাপী বিদ্যুতের অসহনীয় লোডসেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দূর্নীতির প্রতিবাদে ঠাকুরগাঁও জেলায় অবস্থান কর্মসূচী পালন করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। বৃহস্পতিবার ৮ জুন সকাল সাড়ে ১১টায় নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সামনে বঙ্গবন্ধু সড়ক, ঠাকুরগাঁও জেলায় এই অবস্থান কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপি নেতা নূর করিম, মামুনুর রশিদ, মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল হামিদ, বিএনপি নেতা তারিক আদনান, যুবদল নেতা চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, স্বেচ্ছাসেবকদল নেতা নুরু সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button