slider

ঠাকুরগাঁওয়ে রুহিয়াতে ক্যাথলিক চার্চে যৌতুক বিহীন ৪৮ বিয়ে

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ক্যাথলিক চার্চে খ্রিষ্টান সম্প্রদায়ের ৪৮ জন ছেলে মেয়ের যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। খ্রিষ্টানদের মতে এটি সাকামেন্ট বলা হয়। ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে রুহিয়া ক্যাথলিক চার্চে এই বিয়ে সম্পন্ন হয়। প্রতি বছর বড়দিনের একদিন পর সামাজিক আনুষ্ঠানিকতা শেষে ২৭ ডিসেম্বর গণবিয়ের আয়োজন করা হয়। রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মজাজক ফাদার অ্যান্থনী সেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খ্রিষ্টানদের বিয়েতে যৌতুক প্রথা নেই। ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় চাকরি ও কর্মস্থলে থাকলেও বড়দিনে সবাই একত্রিত হয় এবং ২৬ ডিসেম্বর সোমবার গায়ে হলুদসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা চলে। পরদিন ২৭ ডিসেম্বর মঙ্গলবার আয়োজন করা হয় বিয়ের। এবার ছেলে ২৪ জন ও মেয়ে ২৪ জন মোট ৪৮ জন অর্থাৎ ২৪ জোড়া বিয়ে সম্পন্ন করা হয়েছে। বিয়ের বর কনেরা পরস্পরকে স্বামী স্ত্রী হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন। অনেকে উপস্থিত জনসাধারণের কাছে নতুন জীবনে সুখী হওয়ার জন্য দোয়া প্রার্থনা করেন এই নতুন দম্পতিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button