ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক ৫

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁওয়ের ৫টি থানায় পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিভিন্ন সময়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এসব আসামীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ফরিদপুর গ্রামের সবুজ আলীর ছেলে সাজু ইসলাম (২০), রাণীশংকৈল থানার পদমপুর (উমরাডাঙ্গী) গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এনামুল হক (৪২), বালিয়াডাঙ্গী থানার পাঁচ দোয়াল গ্রামের নজমুল হকের ছেলে রুবেল আলী (২৮), ঠাকুরগাঁও সদর থানার চন্ডিপুর গ্রামের আঃ মালেকের স্ত্রী শাহানাজ বেগম (৪৫), পীরগঞ্জ থানার আগ্রাগরিনা বাড়ী (ফাঁসপাড়া) গ্রামের কালু এর ছেলে ফরিদুল ইসলাম (২৭)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রুহিয়া থানার রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাঁও গ্রামে ৭০ (সত্তর) গ্রাম গাঁজাসহ সাজু ইসলাম (২০) কে আটক করা হয়। অন্যদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রাণীশংকৈল থানার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী গ্রামে ২১ বোতল ফেন্সিডিলসহ এনামুল হক (৪২), বালিয়াডাঙ্গী থানার চাড়োল ইউনিয়নের ছোটসিঙ্গীয়া লাহিড়ী বাজার স্বপন বস্ত্রালয়ের সামনে ১৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রুবেল আলী(২৮), ঠাকুরগাঁও সদর থানার জগন্নাথপুর ইউনিয়েনের চন্ডিপুর গ্রামে ১০০ গ্রাম গাঁজাসহ শাহানাজ বেগম (৪৫) ও পীরগঞ্জ থানার সেনগাঁও ইউনিয়নের আগ্রাগরিনা বাড়ী (ফাঁসপাড়া) গ্রামে
৯০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ মোঃ ফরিদুল ইসলাম (২৭),পিতা-মোঃ কালু,আটক করেছে পুলিশ।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, মাদকসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।
এবং জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে।



