ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৪ নভেম্বর ) ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ঐ প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
জানা যায়, ঐ দিন ঠাকুরগাঁও সদর মুসলিম নগর গোড়েয়া রোড ডেইলি ফ্রেশকে ৩ হাজার টাকা, বঙ্গবন্ধু সড়ক বলাকা হল সংলগ্ন, টিএফসিকে ৩ হাজার টাকা, শহীদ তিতুমীর সড়ক হাজীপাড়া, আর্টিস্টিক কিউশাইনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।



