slider
ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ আটক ২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ১২ বোতল ফেনসিডিল সহ ২জন আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার ২১ জুন ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ এরই পরিপ্রেক্ষিতে জামালপুর ইউপির শিববাড়ী হতে বড়পুগী গ্রামে যাওয়ার রাস্তায় কাশেমের মিল চাতাল এর সামনে থেকে ১২ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে আটক করেছে পুলিশ আটককৃতরা হলেন ১, মোঃ মেহেল ওরফে মেহেদী (২০), পিতা- মোঃ হাবিবুর রহমান, এবং ২, মোঃ সালাউদ্দীন (১৯), পিতা- মোঃ রফিকুল ইসলাম, উভয়ের গ্ৰাম পশ্চিম পারপুগী ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁও গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।




