slider

ঠাকুরগাঁওয়ে তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ২৮ ডিসেম্বর বুধবার ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের কর্তৃক মহিলা বিষয়ক অধিদপ্তর, ঠাকুরগাঁও প্রাঙ্গণে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ ধরণের প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশের আয়োজন করা হয়। মহিলা সমাবেশে মহিলা বিষয়ক অধিদপ্তর, ঠাকুরগাঁও এর উপ-পরিচালক মোছাঃ জিন্নাতারা ইয়াছমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও অধ্যক্ষ মোছাঃ তাহমিনা আখতার মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রভাষক মোঃ আল মামুন অর রশিদ, ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, মহিলা সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের সহকারী কর্মকর্তা এইচ. এম. শাহজাহান মিয়া, মহিলা সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে যেমন: আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহয়ক কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা ইত্যাদ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও নারী শিক্ষার অগ্রাধিকার, গুজব ও অপপ্রচার, বাল্য বিবাহ প্রতিরোধ, তথ্য অধিকার, মূল্যবোধ ও নৈতিকতা, মানব পাচার এবং জঙ্গীবাদ ও নাশকতা নিয়ে আলোচনা করা হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button