slider

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে গৌরাঙ্গ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৩০ জানুয়ারী মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ পৌর রেলস্টেশনের উত্তরে জগঁথা ফকিরপাড়ার ৪৫২ নম্বর পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে । পীরগঞ্জ রেল স্টেশনের সহকারি মাষ্টার সোহরাব হোসেন সুজন ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । নিহত গৌরাঙ্গ রাণীশংকৈল উপজেলার কাতিহার চৌরঙ্গী এলাকার প্রভাতের ছেলে। গৌরাঙ্গ পেশায় একজন রাজমীস্ত্রি ছিলেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন জানান, ৩০ জানুয়ারী মঙ্গলবার দুপুরের দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্তঃনগর ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে জগঁথা এলাকা অতিক্রম করার সময় ঐ যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button