slider

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যের হাডুডু ফেরাতে টুর্নামেন্ট

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও : বাংলাদেশের জাতীয় খেলা হলেও হাডুডু আজ প্রায় বিলুপ্তির পথে। বাংলার ঐতিহ্যের এই খেলাটিকে টিকিয়ে রাখতে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার স্থানীয়দের আয়োজনে শুরু হয়েছে ‘হাডুডু টুর্নামেন্ট-২০২২’। বিকেলে রানীশংকৈল উপজেলার রাঘোবপুর মণ্ডল বাজার এলাকার এক মাঠে মাসব্যাপী এই হাডুডু টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রথমপর্বের খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে আসা স্থানীয় দর্শকরা জানান, এলাকায় দীর্ঘ ১১ বছর ধরে এই খেলা বন্ধ ছিল। স্থানীয়দের সহযোগিতায় ও উদ্যোগে আবার খেলা শুরু হওয়ায় তারা খুব আনন্দিত ও খেলাটিকে ধরে রাখার আবদেন তাদের।
মো. রুবেল ইসলাম নামে খেলা দেখতে আসা এক কৃষক বলেন, আমরা গ্রামের কৃষক মানুষ তেমন বিনোদন করার সময় পাই না। অনেকদিন পরে আমাদের এখানে হাডুডু খেলা শুরু হয়েছে। তাই দেখতে এসেছি। খেলা দেখে ভালোই লাগছে।
আব্দুল্লাহ আল নোমান নামে আরেক দর্শক বলেন, বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। এই জাতীয় খেলাটিকে আবার চালু করার জন্য আয়োজদের ধন্যবাদ জানাই ও খেলাটিকে ধারাবাহিকভাবে চালু রাখার জন্য অনুরোধ করছি। কারণ এখনকার গ্রামের অনেক শিশু কিশোর হাডুডু খেলা কি তা চোখেই দেখেনি। যেহেতু এটি আমাদের দেশের জাতীয় খেলা তাই খেলাটি চালু রাখা আবশ্যক। খেলাটিকে আবার চালু করতে পেরে গর্বিত ও এটিকে টিকে রাখার জন্য সরকারসহ সকলের সহযোগিতা কামনা করেন রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু হোসেন।
খেলা আয়োজক কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন বলেন, এলাকাবাসীকে আনন্দ দিতে ও খেলাটিকে ধরে রাখার জন্য এই হাডুডু টুর্নামেন্টের আয়োজন করার উদ্দ্যেশ্য। এছাড়াও খেলায় মোট ১৬টি টিম ও প্রতিটি দলে ৭ জন করে দুই দলে মোট ১৪ জন স্থানীয় খেলোয়ার অশংগ্রহণ করছে। এদের মধ্যে বিজয়ী প্রথম টিমকে ৩২ ইঞ্চি রঙ্গীন টেলিভিশন ও দ্বিতীয় পুরস্কার ২৪ ইঞ্চি টেলিভিশন দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button