আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ট্রাম্প ভরসার যোগ্য নন :‌ হিলারি

ট্রাম্প ভরসার যোগ্য নন। ফিলাডেলফিয়ায় ডেমোক্র‌্যাটসদের ন্যাশনাল কনভেনশনে বক্তৃতা দিতে গিয়ে দাবি করলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন। তার সঙ্গে ছিলেন মেয়ে চেলসি ও স্বামী বিল ক্লিন্টন। প্রেসিডেন্ট পদের মনোনয়ন গ্রহণ করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে একহাত নেন তিনি।
তার বক্তৃতার কিছু পয়েন্ট এখানে তুলে ধরা হলো
* আমরা ইতিহাস তৈরি করেছি। এই প্রথম কোনো মহিলা প্রার্থীকে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন দেয়া হয়েছে।
* শুধু ডেমোক্র‌্যাটদের নয়, বরং আমি রিপাবলিকান এবং নিরপেক্ষদেরও প্রেসিডেন্ট হতে চাই। লড়াকু, সংগ্রামী ও সফলদের একত্রে নিয়ে সরকার গড়তে চাই।
* এটা সত্যি যে আমি একটু খুঁতখুঁতে। কারণ কোনো কিছু অবহেলায় ফেলে দেয়া ধাতে সয় না। দেশ আমার কাছে সন্তাননের মতো। তার প্রতিটি দিকে নজর রাখা আমার দায়িত্ব।
* দেশে দেয়াল তৈরি করা আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য মজবুত অর্থনীতি তৈরি করা। যাতে যেকোনো পরিস্থিতিতে আমরা মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারি।
* অস্ত্রবলে ভয় দেখানোই ট্রাম্পের লক্ষ্য। আমার উদ্দেশ্য আপনাদের হাত থাকে অস্ত্র কেড়ে নেয়া নয়, বরং নজর রাখা যাতে যে কেউ বন্দু হাতে আপনাদের ওপর ঝাঁপিয়ে না পড়ে।
* ট্রাম্প ভরসার যোগ্য নন।
* একটা মাত্র টুইটেই যিনি উত্তেজিত হয়ে পড়েন, তার হাতে পরমাণু অস্ত্রের দায়িত্ব তুলে দেয়া যায় কি?
* ট্রাম্পের দাবি উনি একাই নাকি সব ঠিক করে ফেলবেন!‌ এও কি সম্ভব!? আজ পর্যন্ত কেউ কি তা পেরেছে!‌ নিজেকে সর্বেসর্বা দাবি করে উনি কি দেশের সেনাবাহিনীকে অপমান করছেন না? আমাদের বিভক্ত করাই তার উদ্দেশ্য। ‌ একজন সত্যিকারের আমেরিকান কখনোই আমি আমি করবে না। সে সর্বদা আমরা আমরা করবে। আমেরিকা চিরকাল সকলের ছিল আর থাকবে। শুধুমাত্র একজন ব্যক্তি ক্ষমতা ভোগ করবে তা হতে পারে না।
* এতদিন দেশের সেবা করে এসেছি। প্রত্যক্ষভাবে মানুষের সেবা করতে পারলে ধন্য হব। অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রেসিডেন্ট পদে নিজের মনোনয়ন গ্রহণ করছি।
* কখনো কেউ যেন বলতে না পারে যে আমাদের দেশ দুর্বল। কারণ আমরা দুর্বল নই। সকলে একজোট হয়ে দাঁড়ালে কারো সাধ্য কি আমাদের হারায়!?
* আমেরিকা মহান কারণ বারাক ওবামা দেশের প্রেসিডেন্ট। আমি আত্মবিশ্বাসী কারণ বারাক আমার বন্ধু।
সকলের ভালোবাসায় আমি আপ্লুত। বার্নি স্যান্ডার্সের সমর্থকদেরও ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button