ট্রাম্প বুদ্ধিমান ও কৌশলী:পুতিন

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুদ্ধিমান ও কৌশলী বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার একটি টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এএফপি জানায়, রুশ টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ব্যবসাক্ষেত্রে ট্রাম্পের সফলতা প্রমাণ করে তিনি বুদ্ধিমান ও কৌশলী। আর বুদ্ধিমান বলেই তিনি খুব দ্রুত প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করতে পারবেন।
এর আগে ডোনাল্ড ট্রাম্পও রুশ প্রেসিডেন্ট পুতিনের ভূয়সী প্রশংসা করেন। ট্রাম্প বলেন যে, তিনি রাশিয়ার সাথে একটি জোরালো ও স্থায়ী সম্পর্ক দেখতে চান।
এছাড়া গত বৃহস্পতিবার পুতিনও এক ভাষণে ট্রাম্প প্রশাসনের সঙ্গে একসাথে কাজ করার আশা ব্যক্ত করেন। তিনি বলেন, দুই দেশের স্বার্থের জন্যেই আমেরিকা ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক স্বাভাবিক ও উন্নত করা প্রয়োজন।




