উপমহাদেশশিরোনাম

ট্রাম্প আসার আগেই রণক্ষেত্র দিল্লি

ট্রাম্পের সফরের আগেই ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) পক্ষ ও বিপক্ষ- দু’দলের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লি। এতে দিল্লি পুলিশের প্রধান কনস্টেবল নিহত এবং ঊর্ধ্বতন এক কর্মকর্তা আহত হয়েছে।
দেশটির পুলিশ জানায়, ছোঁড়া পাথরের আঘাতে মৃত্যু হয় পুলিশ কনস্টেবলের। এদিকে পাথরের আঘাতে গুরুতর জখম ডিসিপি পদমর্যাদার এক পুলিশ কর্মী। দিল্লি পৌঁছানোর আগেই ফের সিএএ বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর-পূর্ব দিল্লি। সোমবার সকাল থেকে অশান্তি ছড়ায় মউজপুর, গোকালপুরি, কবীরনগর-সহ একাধিক এলাকায়। দুপক্ষ একে অপরকে নিশানা করে পাথরবৃষ্টি করে। আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে। চলে গুলিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
দিল্লির উত্তরপূর্বাঞ্চলে সিএএ নিয়ে দু’দলের সংঘর্ষে হয়েছে। ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, লাল শার্ট পরা এক লোক দিল্লি পুলিশের নিরস্ত্র এক কর্মকর্তার কাছে দৌড়ে যায়। সে সময় লোকটির হাতে একটি পিস্তল ছিল।
এ সহিংস সংঘর্ষ ‘ভীষণ পীড়াদায়ক’ উল্লেখ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মধ্যেই দিল্লিতে এ সংঘর্ষের ঘটনা ঘটলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button