আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে অর্থ দিয়েছিল ইউক্রেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর বৈঠকের জন্য তাঁর (ট্রাম্প) আইনজীবীকে চার লাখ ডলার ঘুষ হিসেবে দেওয়া হয়েছিল বলে ইউক্রেন সরকারের একটি সূত্র জানিয়েছে।
গত বছরের জুনে হোয়াইট হাউজে ওই বৈঠকটি হয়। ওই লেনদেনের বিস্তারিত জানিয়েছে ইউক্রেনের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা।
তিনি বলেন, ‘কোহেনকে অর্থ দেয়ার কারণ, ইউক্রেনে নিবন্ধিত লবিস্ট বা ওয়াশিংটনের ইউক্রেনের দূতাবাস থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পোরোশেঙ্কোর একটি ছবি তোলা ছাড়া আর বেশি কিছু আশা করা যাচ্ছিল না। কিন্তু পোরোশেঙ্কো আরো বেশি কিছু চাচ্ছিলেন, যাকে একটি পুরাদস্তুর ‘‘বৈঠক’’ বলে বর্ণনা করা যায়।’
তাই এই চিত্রপটে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের আগমন। যদিও ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন এই অভিযোগ অস্বীকার করেছেন।
মার্কিন আইন অনুযায়ী মাইকেল কোহেন ইউক্রেনের কোনো প্রতিনিধি নন। ফলে এই অর্থকে ঘুষ হিসেবেই দেখা হচ্ছে।-বিবিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button