Uncategorized

ট্রাম্পের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

শেষ পর্যন্ত শিশু ধর্ষণের অভিযোগ আনা হলো যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ইতোমধ্যে এই অভিযোগে মার্কিন ফেডারেল আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলাও হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ৩৫ বছরের এক মার্কিন মহিলা ১৯৯৪ সালে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন বলে মার্কিন ফেডারেল আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি করেছেন। সে সময় তার বয়স ছিলো মাত্র ১৩ বছর। সে হিসেবে এটি শিশু ধর্ষণের আওতায় পড়ে।
ফেডারেল আদালতের বিচারক রনি আব্রামস ট্রাম্পের বিরুদ্ধে এই শিশু ধর্ষণের মামলার শুনানি আগামি ১৬ ডিসেম্বর ঠিক করেছেন। এছাড়া বিচারকার্য সমাধা করতে দুই পক্ষকেই তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন ওই বিচারক।
এদিকে ট্রাম্পের আইনজীবী অভিযোগ করেছেন, নির্বাচনকে সামনে রেখে তার মক্কেলকে ছোট করার চেষ্টা চালানো হচ্ছে।
সম্প্রতি নারীদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অশ্লীল মন্তব্যের একটি পুরনো অডিও পাওয়ায় বেশ অস্বস্তিতে ছিলেন রিপাবলিকান এই প্রার্থী। এমন সময় শিশু ধর্ষণের অভিযোগে মামলা তাকে আরও বেকায়দায় ফেলে দেবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button