আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ট্রাম্পের ইরান পরিকল্পনা ইউরোপকে চীন ও রাশিয়ার দিকে ঠেলে দিচ্ছে: জার্মানি

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পরমাণু সমঝোতা থেকে সরে আসার পরিকল্পনা ইউরোপীয় মিত্রদের ওয়াশিংটন বিরোধী করে তুলছে। পাশাপাশি তাদেরকে চীন এবং রাশিয়ার দিকে ঠেলে দিচ্ছে বলেও জানান তিনি।
জার্মান সংবাদপত্র আরএনডিকে এ কথা বলেছেন তিনি। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সংঘবন্ধ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমেরিকাকে ইউরোপীয় দেশগুলোর বলা উচিত যে ইরানের বিষয়ে ওয়াশিংটনের আচরণ ইউরোপীয় দেশগুলোকে অভিন্ন অবস্থানের দিকে ঠেলে দেবে। ইউরোপীয় দেশগুলোকে আমেরিকার বিরুদ্ধে চীন এবং রাশিয়ার সঙ্গে অভিন্ন অবস্থানের দিকে ঠেলে দেয়া হবে বলেও জানান তিনি।
ইরানের বিষয়ে আজ(শুক্রবার) ট্রাম্প নতুন পরিকল্পনা প্রকাশ করবে বলে যখন জল্পনা-কল্পনা চলছে তখন এ বক্তব্য দিলেন তিনি।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button