আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের আপিল খারিজ করে দিলেন আদালত

সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা ফের বহাল করার জন্য আবেদন করেছিলো ট্রাম্প প্রশাসনের বিচার বিভাঘ। কিন্তু স্যানফ্রান্সিসকোর আপিল বিভাগ তা খারিজ করে দিয়েছে।
আদালতের এই সিদ্ধান্তের ফলে ট্রাম্পের নিষেধাজ্ঞা আপাতত ঝুলেই থাকলো। অর্থাৎ সাতটি মুসলিম দেশের নাগরিকরা ভিসা থাকলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন।
দুদিন আগে একজন বিচারক ট্রাম্পের নির্বাহী আদেশ অবৈধ ঘোষণা করে তা স্থগিত করে দেন। এরপর নিষেধাজ্ঞার কবলে আটকে থাকা মুসলিম দেশগুলোর নাগরিকরা যুক্তরাষ্ট্রে ঢুকতে থাকেন।
এরপর শনিবার ট্রাম্পের বিচারবিভাগ আপিল করে। আপিলে বলা হয়, প্রেসিডেন্টের নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ আবার বহাল করতে। কিন্তু আদালত এই আপিল খারিজ করে দিয়েছেন। তবে আবার আপিল করার সুযোগ পাবে ট্রাম্প প্রশাসন।
ট্রাম্পের নিষেধাজ্ঞার ফলে ওই সাতটি দেশের অন্তত এক লাখ যুক্তরাষ্ট্রের ভিসাধারী বাইরে আটকা পড়ে যান। বিমান পরিবহন সংস্থাগুলোও তাদের বিমানে উঠাতে অস্বীকৃতি জানায়। সৃষ্টি হয় এক বিপজ্জনক পরিস্থিতি। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে এক ফেডারেল জজ ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিত করেন। আপাতত ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিতই থাকছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button