ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নাঈম ইসলাম নামে এক যুবকের মৃত্যু!

জাকির হোসেন-টুটুল, তানোর (রাজশাহী) প্রতিনিধি : তানোর টু রাজশাহী রোডে গোল্লাপাড়া বাজার (তানোর এন্টারপ্রাইজের সামনে) তরল বিটুমিন বাহি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নাঈম ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ ২৫-আগস্ট (বৃহস্পতিবার) আনুমানিক সন্ধে ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় তানোর পৌর সদর ৫নং ওয়ার্ড তানোর মহল্লার মোঃ সাইফুল ইসলাম (৫০) এর ছেলে মোঃ নাঈম ইসলাম (২২) তরল বিটুমিন বাহি ট্রাক ও মোটরসাইকেল এর সংঘর্ষে ইন্তেকাল করেন।
স্থানিয় ও পুলিশ সুত্রে জানা গেছে তানোর টু রাজশাহী রোডের গোল্লাপাড়া বাজারস্থ (তানোর এন্টারপ্রাইজের সামনে) তরল বিটুমিন বাহি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নাঈম ইসলাম (২২) দূর্ঘটনা স্থলেই মারা জান।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন খবর পেয়ে ড্রাইভারসহ ওই তরল বিটুমিন বাহী ড্রাম-ট্রাক ও নিহত নাঈমের মরাদেহ থানা হেফাজত নেওয়া হয়েছে। সুরাতহালের জন্য (রামেক) মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।




