রাজনীতিশিরোনাম

টোলারবাগে ১ হাজার পরিবারকে খাবার দিলেন আতিক

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্ব আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে রাজধানীর টোলারবাগে ভাইরাসে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হওয়ার পর ২১ মার্চ থেকে ওই এলাকা লকডাউন করা হয়। এতে প্রায় এক হাজার পরিবার ঘরবন্দি হয়ে খাবার সংকটে পড়ে। এসময় তাদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
রোববার (২৯ মার্চ) নিজের উদ্যোগে আটকে পড়া প্রত্যেক পরিবারগুলোর মাঝে পাঁচ কেজি করে চাল, এক কেজি ডাল, একটি সাবান, এক লিটার তেল, এক কেজি আলু ও তিনটি করে মাস্ক বিতরণ করেন মেয়র।
আতিকুল বলেন, এই বিপর্যয়ের সময়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি মেয়র হিসেবে নয়, সাধারণ একজন নাগরিক হিসেবে আজ এখানে এসেছি। অন্যান্য বিত্তবান মানুষ যারা আছেন, তারাও এগিয়ে আসবেন, আশা করি।
এসময় ডিএনসিসি’র ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button