আন্তর্জাতিক সংবাদশিরোনাম

টেক্সাসে বেলুন ‍বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি গরম বাতাসপূর্ণ বেলুন ‍বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, টেক্সাসের রাজধানী অস্টিন থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে লকহার্ট টাউনের সন্নিকটে এই ঘটনা ঘটেছে।
টেক্সাসের নিরাপত্তা বিভাগ বলছে, বেলুনটিতে ১৬ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনের সঙ্গে ধাক্কা লেগে বেলুনটিতে আগুন ধরে যায়। পরে সেই আগুন সর্বত্র ছড়িয়ে যায়। শেষ পর্যন্ত একটি মাঠে বেলুনটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই সবাই নিহত হন।
বিভিন্ন টেলিভিশন ফুটেজে বিধ্বস্ত বেলুনটির লাল, সাদা ও নীল অংশ দেখা গেছে। ফুটেজে চোখে সানগ্লাস দেওয়া একজনকে চিহ্নিত করা গেছে। ক্যাল্ডওয়েল কাউন্টি শেরিফ ড্যানিয়েল ল জানান, আগুনের খবর পেয়ে জরুরি বিভাগের উদ্ধার্কর্মীরা আসেন। কিন্তু জরুরি বিভাগের কর্মীরা দেখেন বেলুনটির ঝুড়িতে আগুন লেগে গেছে। এখানেই মূলত বেলুনটির ক্রু ও অন্যান্য যাত্রীরা ছিলেন। স্থানীয় গণমাধ্যমগুলোর ভিডিওতে বেলুনটি বৈদ্যুতিক তারের ওপর পড়ে থাকতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের মুখপাত্র এরিক গ্রোসোফ জানান, দুর্ঘটনার কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে রহস্য উদঘাটনে তাদের সংস্থা ও এফবিআই ঘটনাস্থলে কাজ করছে। স্থানীয়রা বলছেন, বেলুনটি বিধ্বস্ত হওয়ার আগে বৈদ্যুতিক লাইনে ধাক্কা খায়। এক ঘন্টার ভ্রমণে বেলুনটি আকাশে উড়ে। কিন্তু আধাঘন্টার মধ্যেই বেলুনটি বিধ্বস্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button