আন্তর্জাতিক সংবাদ

টুইটারে সরব মালালা : আধা ঘণ্টায় লক্ষাধিক অনুসারী

শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে অ্যাকাউন্ট খুলেছিলেন ২০১২ সালে। এর পর পাঁচ বছরেও কোনো টুইট করেননি তিনি। শুক্রবার প্রথম টুইট করেন মালালা। আর তাতেই বাজিমাত। বিপুলসংখ্যক লোক প্রতিক্রিয়া জানান তাঁর টুইটে।
১৯ বছর বয়সী মালালা ‘হাই, টুইটার’ লিখে প্রথম টুইটটি করেন। এর আধা ঘণ্টার মধ্যেই তাঁর অনুসারী জুটে যায় লক্ষাধিক। সম্ভবত, এত অল্প সময়ে টুইটারে অনুসারী বাড়ার রেকর্ড এটি।
প্রথম টুইটের পর বেশ কয়েকটি টুইট করেন তিনি। এর একটি ছিল, ‘আজ স্কুলে আমার শেষ ও টুইটারে প্রথম দিন।’
এর পর মালালা লিখেন, ‘মাধ্যমিক স্কুলের পাঠ সম্পন্ন করা ছিল আমার জন্য অম্ল-মধুর অভিজ্ঞতা। আমার ভবিষ্যৎ নিয়ে উল্লসিত, কিন্তু…।’
আরেক টুইটে মালালা লিখেন, ‘বিশ্বে লাখ লাখ মেয়ে স্কুলের বাইরে এবং তারা কখনোই শিক্ষা শেষ করার সুযোগ পায় না।’
মালালার এসব টুইটে করা রিটুইটে অনেকে তাঁকে নানা পরামর্শ দিয়েছেন। কেউ কেউ আবার টুইটারে আসায় মালালাকে স্বাগত জানিয়েছেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
২০১২ সালের ৯ অক্টোবর তালেবান বন্দুকধারীর গুলিতে জন্মস্থান পাকিস্তানের সোয়াত উপত্যকায় গুরুতর আহত হন মালালা ইউসুফজাই। এর পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া হয়। বর্তমানে দেশটির বার্মিংহ্যামে পরিবার নিয়ে বসবাস করছেন শিক্ষা নিয়ে আন্দোলন করা এই তরুণী। সুত্র: এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button