বিনোদন

টি-শার্টে লেখো ‘লাভ’, সে লাভ রয়ে যাবে!

বি-টাউনে ফিটনেস সচেতন হিসেবে কারো নাম করতে বলা হলে নিশ্চয়ই শীর্ষ-তালিকায় থাকবেন মালাইকা অরোরা। প্রতিদিনই জিমে যান তিনি। প্রচুর সময় দেন। প্রশিক্ষকও তিনি। তাঁর জিম লুক, জিমের পোশাক তুমুল জনপ্রিয়। এবার জিমের পোশাকে ‘লাভ’ লিখলেন বলিউড অভিনেত্রী।
নিজের ইয়োগা স্টুডিও আছে ‘ছাইয়া ছাইয়া’ কন্যা মালাইকা অরোরার। সম্প্রতি সেখানে যেতে সাদা টি-শার্ট পরেন তিনি। ভালোবাসার চিহ্নটি টকটকে লাল রঙে জ্বলজ্বল করছে। মনে হচ্ছে, প্রেমিক অর্জুন কাপুরের উদ্দেশে রহস্যপূর্ণ বার্তা দিয়েছেন তিনি।
হৃদয়ে ভালোবাসা থাকলে পাথরে নাম লিখলেও মুছে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। প্রেমিক মনের কল্পনাও হয়ে ওঠে অতিবাস্তব। টি-শার্টে ‘লাভ’ লিখলে সেই ভালোবাসা বলিউডের বাতাসে বয়ে যায়। হৃদয়ে তো বটেই। মালাইকা যেন হৃদয়ের কথা টি-শার্টের অক্ষরে জানান দিলেন। অর্জুন কাপুর নিশ্চয়ই দেখেছেন!
ইয়োগা প্যান্ট ও কালো স্নিকার্সে জিম লুক শেষ করেছেন মালাইকা। বেঁধেছেন চুল। ঠোঁটে গোলাপি আভা। মুখে হালকা মেকআপ।
দীর্ঘদিন ধরেই মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমের গুঞ্জন চলছে। যদিও এ যুগল সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলছেন না, তবে গত ছয় মাস তাঁদের গতিবিধি লক্ষ করলেই সে ধারণা স্পষ্ট হয়। পার্টি থেকে হাসপাতাল—সর্বত্রই একসঙ্গে গমন এ জুটির।

মালাইকার জিম লুক ভক্তমহলে বেশ প্রিয়। ছবি : সংগৃহীত

এপ্রিলেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন—বছরের শুরুতেই পত্রপত্রিকায় এমন প্রতিবেদনের পর বলিউডে আলোচনার কেন্দ্রে উঠে আসেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। তবে শেষ অব্দি হয়নি। শোনা যাচ্ছে, আগামী জুনে গাঁটছড়া বাঁধতে পারেন তাঁরা।
বিয়ের গুঞ্জন প্রসঙ্গে জিজ্ঞাসার জবাবে সম্প্রতি একটি দৈনিককে অর্জুন কাপুর বলেছেন, ‘আমার বিয়ের বিষয়টি এমন কিছু হয়ে পড়েনি যে আমাকেও এ ব্যাপারে কথা বলতে হবে। সত্যি বলছি, যদি বিয়েই করতাম, মানুষ জানত। আপাতত বলার কিছু নেই, এ ব্যাপারে লুকানোরও কিছু নেই।’
অর্জুন আরো বলেন, ‘আমার বয়স তেত্রিশ এবং যদি আমি কিছু বলি, তা আপনাকে গ্রহণ করতেই হবে। বিয়ের জন্য তাড়াহুড়া নেই আমার। বিয়ে বিশাল কমিটমেন্টের ব্যাপার। যেদিন প্রস্তুত হব, সেদিনই করব।’
২০১৭ সালে মালাইকা অরোরা ও সালমান খানের ভাই আরবাজ খান ১৮ বছরের দীর্ঘ সংসারজীবনের ইতি টানেন। আর এরপর মালাইকা খুঁজে পান অর্জুন কাপুরকে।
মালাইকাকে সর্বশেষ ‘পটাকা’ সিনেমার ‘হ্যালো হ্যালো’ গানে দেখা যায়। আর এ বছর অর্জুন কাপুরের হাতে রয়েছে তিনটি সিনেমা—‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’, ‘সন্দীপ অউর পিংকি ফারার’ ও ‘পানিপথ’। সূত্র : ইন্ডিয়া টিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button