বিবিধশিরোনাম

টিভিতে সাক্ষাতকার দেয়ার পরে গ্রেফতার হানিপ্রিত ইনসান

ভারতের স্বঘোষিত গুরু রাম রহিম সিংয়ের কন্যা হানিপ্রিত ইনসানকে এক মাস খোঁজার পরে গ্রেফতার করেছে পুলিশ। ৩৬ বছর বয়সী এই নারীকে চন্ডিগড় হাইওয়ে থেকে আরেক নারীসহ গ্রেফতার করে পুলিশ।
নিজেকে ‘পাপাস অ্যাঞ্জেল’ বা বাবার দেবদূত বলে অভিহিত করা বাবার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী গত এক মাস ধরে নিখোঁজ ছিলেন। সর্বশেষ গত আগস্টের ২৫ তারিখ রোথাকের দুই অনুসারীকে ধর্ষণের অভিযোগে বাবা রাম রহিমকে বিশেষ হেলিকপ্টারে নিয়ে যাওয়ার সময় তাকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। সেই হরিয়ানার বিভিন্ন শহরে দাঙ্গায় ৩৮ জন নিহত হয়।
হানিপ্রিত সিংয়ের বিরুদ্ধে সহিংসতা উসকে দেয়া, রাষ্ট্রদ্রোহ ও রাম রহিমকে কারাগার থেকে পালাতে সহায়তা করার অভিযোগ গঠন করা হয়েছে। হরিয়ানায় তাকে টপ ওয়ান্টেড লিস্টে তার নাম রাখা হয় এবং বিমানবন্দর ও সীমান্ত পুলিশ তাকে গ্রেফতারের বিষয়ে সতর্ক ছিল।
মঙ্গলবার সকালে এক টিভি সাক্ষাতকারে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং ধর্ষণের অভিযোগে ২০ বছরের কারাভোগের শাস্তি পাওয়া রাম রহিমের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে কথা বলেন। এর ঘণ্টাখানেক পরেই পুলিশ নিশ্চিত করে পুলিশের একটি বিশেষ তদন্ত দল পঞ্চকুলা থেকে গ্রেফতার করেছে। তাকে বুধবার আদালতে উপস্থাপন করা হবে।
নিউজ ২৪ চ্যানেলে দেয়া সাক্ষাতকারে হানিপ্রিত বলেন, বাবার সঙ্গে তার অবৈধ সম্পর্কের যে অভিযোগ তোলা হয়েছে তাতে তিনি বিধ্বস্ত ও হতাশ। তিনি বলেন, যখন বাবা চলে গেলেন (কারাবন্দী) তখন আমার সামনে পৃথিবী ভেঙে পড়ে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে বলেন, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আমার ভিত নড়ে গিয়েছিল, জীবনে আমি একটি পিপড়াও মারিনি।
রাম রহিমের ধর্ষণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমরা তাকে ‘পাপা কোচ’ বলি। কোটি কোটি নারী ও তরুণী বাবার কারণে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা দুইজন নারীকে বিশ্বাস করেন না অন্য কোটি নারীদের? হানিপ্রিতের সাবেক স্বামীর বাবা ও তার সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগের প্রেক্ষিতে বলেন, আমি জানি না কিভাবে মানুষ বাবা ও মেয়ের ধার্মিক সম্পর্কের দিকে আঙ্গুল তুলতে পারে। তাদের কাছে কী প্রমাণ আছে? এই ধরণের মানুষদের বিশ্বাস করবেন না।
হানিপ্রিতের আসল নাম প্রিয়াঙ্কা তানেজা, বাবা গ্রেফতার হওয়ার আগে তার উদ্দাম জীবনযাপনের একটা বড় অংশজুড়ে ছিলেন তিনি। বাবার প্রযোজিত ৫ টি সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন তিনি। এনডিটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button