বিনোদন

টালিউডে স্লোগান: ধর চোর, ধর চোর

প্রসেনজিৎ-ঋতুপর্ণা-শতাব্দীকে নিয়ে ইডি’র টানাটানি এবং বিজেপি-তৃণমূলের স্টুডিও পাড়ার ক্ষমতা দখলদারির মাঝে আরও জট টালিউডে। এবার গল্প চুরির অভিযোগে সেখানে ‘চোর’ বাছতে গাঁ উজাড় হওয়ার অবস্থা।
একেবারে প্রথম সারির পরিচালক, নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় বা সৃজিত মুখোপাধ্যায়, সকলের নামেই অন্যের গল্প বা চিত্রনাট্য চুরির অভিযোগ উঠছে ইদানীং। যা নিয়ে আদালতে টানাটানি। তারা একবার আদালতের বাইরে সমস্যা মেটাচ্ছেন। আবার সব গুলিয়ে যাচ্ছে। শত্রুর বন্ধু হতে সময় লাগছে না। বন্ধুর শত্রু হতেও। এর মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী প্রযোজক শ্রীকান্ত মোহতা দীর্ঘদিন জেলে। সব মিলিয়ে তীব্র ডামাডোল বাংলা সিনেমায়।
গত এপ্রিলে বাংলাদেশের ‘বৃহন্নলা’ ছবিটির জাতীয় পুরস্কার কেড়ে নেওয়া হয়েছিল তা সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প থেকে চুরি প্রমাণিত হওয়ায়। এ নিয়ে বাংলাদেশের তথ্যমন্ত্রীকে প্রতিবাদ করে চিঠি লেখেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দেবেশ রায়ের মতো সাহিত্যিক। এপার বাংলার সাহিত্যিকদের গল্প চুরি হলে তেমন সংগঠিত প্রতিবাদ কিন্তু হচ্ছে না। ফলে গল্প চুরি বেড়েই চলেছে।
টালিউডে ‘বেলাশেষে’, ‘প্রাক্তন’ বা ‘পোস্ত’র পরিচালকদ্বয় নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ক্রমাগত প্রয়াত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যর গল্পের প্রভাবে ছবি তৈরি করে লেখিকার নাম দিচ্ছেন না গল্পকার হিসেবে, এমন অভিযোগ উঠছে।
নাট্যকার কাজল চক্রবর্তীর ‘বেলাশেষের কোলাহল’ নাটক থেকে ভাবনা নিয়েই নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করেছিলেন ‘বেলাশেষে’।
বালিগঞ্জ স্বপ্ন সূচনা গোষ্ঠীর নাটকে অভিনয় করতেন স্বাতীলেখা সেনগুপ্ত স্বয়ং। সঙ্গে তরুণ লেখক সায়ন ভট্টাচার্যের আবার অভিযোগ, ‘রসগোল্লা’র প্রাথমিক চিত্রনাট্য তার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button