খেলা

টানা চতুর্থ জয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত গতিতে এগুচ্ছে বাংলাদেশ। ভারতে অনুষ্ঠিত দ্বিতীয় ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। কিন্তু তারপর চার ম্যাচ খেলে চারটিতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
শুক্রবার নিজেদের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের চারটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে বাংলাদেশ। আর একই পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান দুই নম্বরে। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান।
গতকাল আগে ব্যাট করতে নেমে অধিনায়ক আব্দুল মালেক ও আব্দুল্লাহ জাবিরের ব্যাটিং ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৩৩০ রানের পাহাড় সংগ্রহ দাড় করায় বাংলাদেশ। আব্দুল মালেক ডাবল সেঞ্চুরির সম্ভাবনাই জাগিয়েছিলেন। মাত্র ৭০ বল খেলে ৩৩টি চারের সাহায্যে ১৮০ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশ ব্লাইন্ড দলের অধিনায়ক।
আর ৪৪ বলে ৯০ রানে অপরাজিত থাকেন আব্দুল্লাহ জাবির। পরে রানের পাহাড় টপকাতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২৪০ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড ব্লাইন্ড দল। ফলে ৯০ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button