slider

টাঙ্গাইল আইনজীবী সমিতি নির্বাচন : বিএনপি ৮, আ’লীগ ৬ পদে জয়ী

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে (২০২৪-২০২৫) আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা ১৪টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন একজন সহ-সভাপতি ও যুগ্ম-সম্পাদকসহ আটটি পদে।

মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র আইনজীবী ও টাঙ্গাইল ‘ল’ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ। এবার মোট ভোটার ছিলেন ৭৮৯ জন এবং ভোট দিয়েছেন ৭৪২ জন।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন, সভাপতি এ.কে.এম. শামিমুল আকতার, সহ-সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহান শাহ সিদ্দিকী মিন্টু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম জহিরুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে হুমায়ন কবীর ও নুরুল ইসলাম।

অন্যদিকে, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন, সহ-সভাপতি মো: খোরশেদ আলম, যুগ্ম-সম্পাদক আতিকুর রহমান মিয়া (জামিল), লাইব্রেরী সম্পাদক খন্দকার মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল খালেক মিয়া এবং নির্বাহী সদস্য পদে রাসেল দেওয়ান, আসাদুজ্জামান, আব্দুল জলিল ও জসিম উদ্দিন।

উল্লেখ্য, গত বছর বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিজয়ী হয়েছিলেন। আর আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছিলেন সহ-সভাপতিসহ নয়টি পদে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button