শিরোনাম

টাঙ্গাইলে বিদ্যুতস্পৃষ্ট ৫ নৌকা আরোহীর মৃত্যু

টাঙ্গাইলে বিদ্যুতস্পৃষ্টে একই পরিবারের দু’জনসহ ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ী বাজার এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় নিহতরা হলেন, উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার আতা মিয়ার ছেলের বউ (৩২) ও উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম (২৫)।
স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া বলেন, নৌকাটি দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে আসছিল।গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এসময় নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও কয়জন নিখোঁজ রয়েছে সেটি বলা যাচ্ছে না।
এ প্রসঙ্গে বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়েই ঘটনাস্থলে ডুবুরি দল পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button