Uncategorized
টাঙ্গাইলে এমপিসহ আরো ৫৬ জন করোনায় আক্রান্ত

টাঙ্গাইলে এক এমপিসহ নতুন করে আরো ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৯৮ জনে। এ দিন আরো ১১৮ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ২১ জনের। সুস্থ হয়েছেন ৫৯৯ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৫ জন। অন্যরা চিকিৎসা নিচ্ছেন বাড়িতেই।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে সর্বোচ্চ ৩০ জন, মির্জাপুরে নয়জন, মধুপুরে চারজন, বাসাইল, ঘাটাইল ও ভুঞাপুরে তিনজন করে, কালিহাতী ও দেলদুয়ারে দুজন করে রয়েছেন। জেলায় এক দিনে এটিই সর্বোচ্চ আক্রান্ত সংখ্যা।




