অর্থনৈতিক সংবাদশিরোনাম

টাকায় লেখালেখি সিল-স্বাক্ষর প্রদানে নিষেধাজ্ঞা

ব্যাংক নোটের বৈশিষ্ট্য ও সৌন্দর্য ঠিক রাখতে টাকার ওপর লেখালেখি, সিল ও স্ট্যাপলিং না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের ক্যাশ কাউন্টারে টাকা জমার পর হিসাব রাখার সুবিধার জন্য ব্যাংকাররা নোটের ওপর সিল-সই দেন এবং নোটের সংখ্যা লিখে থাকেন। এখন থেকে একাজ থেকে বিরত থাকতে হবে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট থেকে প্রকাশিক এক প্রজ্ঞাপন বাংলাদেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
কারণে-অকারণে নোটের ওপর লেখা এবং সিল বা সই করার কারণে একটি নোট বাজারে ছাড়ার অল্প কিছুদিনের মধ্যে ব্যবহারের যোগ্যতা হারাচ্ছে। এতে ওই টাকা নষ্ট করে ফের বাজারে ছাড়তে গিয়ে সরকারের নোট ছাপানোর খরচ বেড়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এ প্রবণতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন ও পুনঃপ্রচলনযোগ্য নোট প্যাকেটকরণের সময় ব্যাংকের মুদ্রিত ফ্লাইলিফে ব্যাংক শাখার নাম, সিল, নোট গণনাকারীর ও প্রতিনিধিগণের স্বাক্ষর ও তারিখ আবশ্যিকভাবে প্রদান করতে হবে।
আরও জানা যায়, ১০০০ টাকার নোট ছাড়া অন্য কোনো নোটের প্যাকেট স্ট্যাপলিং করা যাবে না। পাশাপাশি ১০০০ টাকা নোট ছাড়া অন্য সব নোটের প্যাকেট ২৫ মি.মি. হতে ৩০ মি.মি. প্রশস্ত পলিমার টেপ অথবা পলিমারযুক্ত পুরু কাগজের টেপ দিয়ে ব্যান্ডিং করতে হবে। এছাড়া ব্যাংক নোট ব্যান্ডিংয়ে উন্নত প্রযুক্তির ব্যবহার করা যাবে তবে তা যেন বর্ণিত ব্যান্ডিংয়ের চেয়ে কার্যকর হয় তা নিশ্চিত করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button