বিনোদন

টাকার অভাবে চিকিৎসা পাচ্ছেন না সালমানের এই নায়িকা, নেই চা খাওয়ার টাকাও

বলিউড নায়িকা তিনি। যেমন তেমন নন, সালমান খানের সিনেমা ‘বীরগতি’-তে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন এক সময়। কিন্তু এখন কপর্দক শূন্য অবস্থায় মুম্বাইয়ের একটি হাসপাতালে গত ১৫ দিন ধরে চিকিৎসাধীন পূজা দাদওয়াল। অবস্থা এতটাই খারাপ যে, টাকার অভাবে চিকিৎসাটুকুও পাচ্ছেন না। তাই বাধ্য হয়ে সাহায্য চেয়েছেন ‘বজরঙ্গী ভাইজান’-এর কাছে। ইন্ডিয়া টুডে’র একটি খবর থেকে এমনটাই জানা গেছে ৷
এক সময় গোয়ায় বিলাসবহুল হোটেলে ক্যাসিনোর ম্যানেজার ছিলেন। বিয়ে, সংসার সবই আছে তার। কিন্তু অসুস্থ হওয়ার পর থেকে পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ রাখেননি। এমনকী চিকিৎসায় প্রয়োজনীয় টাকাও দেয়া বন্ধ করে দিয়েছেন। পূজার খুব কাছের কিছু বন্ধু এ সময় তার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
পূজা বলেন, ‘আমি ৬ মাস আগে জানতে পারি যে আমার যক্ষা এবং ফুসফুসে সংক্রমণ হয়েছে। আমি সাহায্যের জন্য সালমান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু এখন তার সঙ্গে কোনো কথা বলে উঠতে পারিনি। যদি এই প্রতিবেদন পড়ে তিনি যদি আমার সাহায্যে এগিয়ে আসেন তা হলে খুব উপকার হয়। গত ১৫ দিন ধরে আমি হাসপাতালে ভর্তি রয়েছি। কিন্তু আমার কাছে একটাও টাকা নেই। এমনকী চা পানের জন্যও অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে।’
সালমানের সঙ্গে ‘বীরগতি’ সিনেমা ছাড়াও তিনি ‘হিন্দুস্তান’ ও ‘সিন্দুর সৌগন্ধ’ ছবিতেও অভিনয় করেছিলেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button