বিনোদন

টলিউডের নায়িকাদের পারিশ্রমিক কত?

টলিউডে নায়িকাদের পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে অনেকদিন ধরেই সোচ্চার হয়েছেন অনেক অভিনেত্রীই। এ নিয়ে প্রথমে মুখ খোলেন প্রিয়াঙ্কা চোপড়া।
যিনি বলিউউড পেরিয়ে এই মুহূর্তে মাত করছেন হলিউড। নায়িকাদের পারিশ্রমকি কেন নায়কদের থেকে কম হবে, তা নিয়ে বহু দিন ধরেই বহু সমালোচনা বিতর্ক হয়েছে। তা নিয়ে আজো বেশ সরগরম বলিপাড়ার নামি অভিনেত্রীরা।
এদিকে, টলিউডে পারিশ্রমিক নিয়ে নায়িকাদের কোনো রকমের অসন্তুষ্টির বক্তব্য সেভাবে জোরালো হয়নি। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন টলিউড নায়িকা কী-রকম পারিশ্রমিক পান। তবে এই তালিকায় সবাইকে পেছনে ফেলে দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।
ঋতুপর্ণা সেনগুপ্ত
বাংলা চলচ্চিত্রে নব্বইয়ের দশক একাই মাত করে রেখেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই অভিনেত্রীর জনপ্রিয়তা এখনো কিছু কম নয়। তার প্রতি সিনেমার পারিশ্রমিক ১১ লাখ রুপি।
রাইমা সেন
বাংলা চলচ্চিত্রে যে সকল অভিনেত্রী রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম দক্ষ অভিনেত্রী রাইমা সেন। স্বনামধন্যা অভিনেত্রীর পরিবারের সন্তান এই নায়িকার পারিশ্রমিক প্রতিটি সিনেমা পিছু ৭ লাখ রুপি।
পাওলি দাম
টলিউডের আরেক নামি অভিনেত্রী তথা দক্ষ নায়িকা পাওলি দাম প্রতি ফিল্ম পিছু ১০ লাখ রুপি করে পারিশ্রমিক নেন। বাংলা চলচ্চিত্রের সমান্তরাল ছবিতে পাওলি যেভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তা প্রশংসনীয়।
শুভশ্রী
অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী পারিশ্রমিক ২৩ লাখ রুপি, প্রতিটি ফিল্মের জন্য। শুনতে কিছুটা অবাক লাগলেও টলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল ও ঋতুপর্ণাকেও পারিশ্রমিকের বিচারে শুভশ্রী ছাপিয়ে গেছেন বলেই সূত্রের খবর।
কোয়েল মল্লিক
বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম প্রখ্যাত অভিনেত্রী কোয়েল মল্লিক। বলা যায় এই মুহূর্তে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। প্রতি ফিল্মের জন্য কোয়েল মল্লিক ২০ লাখ রুপি পারিশ্রমিক নেন।
শ্রাবন্তী
প্রতিটি ফিল্মের জন্য শ্রাবন্তী পারিশ্রমিক হিসাবে পান ১৮ লাখ রুপি। বাণিজ্যিক বাংলা ছবিতে শ্রাবন্তী বেশ নাম অর্জন করেছেন।
মিমি চক্রবর্তী
এই সুন্দরী অভিনেত্রীর পারিশ্রমিক ১৭ লাখ রুপি প্রতি ফিল্ম পিছু। সিরিয়ালে অভিনয় দিয়ে তাঁর কেরিয়ার শুরু হলেও, তিনি দিনে দিনে নিজের দক্ষতায় টলিউডে প্রথম সারির অভিনেত্রী হিসাবে উঠে এসেছেন।
নুসরাত জাহান
বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। একের পর এক হিট ছবির নায়িকা নুসরাত ছবি পিছু ১৫ লাখ রুপি করে পারিশ্রমিক নেন।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ফিল্ম পিছু ১৪ লাখ রুপি করে পারিশ্রমকি নেন। এই মুহূর্তে বাণিজ্যিক বাংলা ছবিতে তার জনপ্রিয়তা বেশ ভালো।
পায়েল সরকার
পায়েল সরকার প্রতিটি সিনেমা পিছু ৮ লাখ রুপি পারিশ্রমিক হিসাবে নেন। টলিউডের এই মিষ্টি নায়িকা নিজেকে দিন দিন পরিণত করেছেন বাণিজ্যিক ছবি থেকে সমান্তরাল ছবিতে।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button