খেলা

টটেনহ্যামকে বিদায় করে কোয়ার্টার-ফাইনালে লাইপজিগ

প্রথম লেগেই প্রতিপক্ষের মাঠে জয় নিয়ে অনেকটা এগিয়েছিল লাইপজিগ। ফিরতি লেগে নিজেদের মাঠে গত আসরের রানার্স-আপ টটেনহ্যামকে পাত্তাই দিল না জার্মান ক্লাবটি। দুই লেগ মিলিয়ে বড় ব্যবধানের জয়ে দলটি প্রথমবারের মতো নিশ্চিত করল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের টিকিট।
নিজেদের মাঠে মঙ্গলবার রাতে ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ লিগের শেষ ষোলোর ফিরতি লেগে টটেনহ্যামকে ৩-০ গোলে হারায় লাইপজিগ। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে কোয়ার্টার-ফাইনালে উঠল বুন্ডেসলিগার ক্লাবটি।
ফিরতি লেগে টটেনহ্যামের জালে প্রথমার্ধেই জোড়া গোল করেন অস্ট্রিয়ান ফরোয়ার্ড মার্সেল সাবিতজের। অপর গোলটি সুইডিশ উইঙ্গার এমিল ফর্সবার্গের।
এদিকে, শেষ ষোলোর ফিরতি লেগের অপর লড়াইয়ে দর্শকশূণ্য মাঠে স্বাগতিক স্প্যানিশ ক্লাব ভালেন্সিয়াকে ৪-৩ গোলে হারায় আতালান্তা। ইতালির ক্লাবটির হয়ে চারটি গোলই করেছেন বসনিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার জোসিপ ইলিসিচ।
দুই লেগ মিলিয়ে ৮-৪ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠল আতালান্তা। এর আগে প্রথম লেগে নিজেদের মাঠে ৪-১ গোলের জয় পেয়েছিল সেরি আ’র ক্লাবটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button