শিরোনাম

টঙ্গীতে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১২

সংবাদদাতা, টঙ্গি : গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ি্য়েছে। নিহতদের ৯ জনের লাশ টঙ্গিতে এবং ৩ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে জানা গেছে। আহতদের টঙ্গি সরকারি হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার ভোরে টম্পাকো ফয়েল কারখানার এ দুর্ঘটনা নিহতদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কারখানার সিকিউরিটি গার্ড হাসান, শ্রমিক মামমুন, শঙ্কর, জয়নুল, রেদোয়ান, আনোয়ার, শুভাস ও রফিক।
এদিকে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button