শিরোনাম
ঝিনাইদহে নতুন আরো ৪১ জনের করোনা শনাক্ত

সংবাদদাতা, ঝিনাইদহ : ঝিনাইদহে নতুন করে আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ঝিনাইদহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫৬২ জন।
ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ১১২টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪১টি পজিটিভ।
আক্রান্তরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলায় ৩০ জন, কালীগঞ্জ উপজেলায় ৩ জন, শৈলকুপা উপজেলায় ৩ জন, হরিনাকুন্ডু উপজেলায় ৪ জন এবং কোটচাদপুর উপজেলায় ১ জন। আক্রান্ত ১৫৬২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৯৮৭ জন। কভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৩ জন।




