Uncategorized

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে মো. আলিম উদ্দিন ঝন্টু খান নামের এক ডেন্টাল চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে তিনি ঝিনাইদহের করোনা ডেডিকেটেড হাসপাতাল (শিশু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডা. মো. আলিম উদ্দিন শহরের কে সি কলেজ পাড়ার মৃত আব্দুর রউফ খানের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরেই জটিল রোগে ভুগছিলেন। তার করোনা উপসর্গ দেখা দিলে গত ১৯ আগস্ট করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। ২৩ আগস্ট রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা অবনতি হলে ২৪ আগস্ট রাতে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রোববার সকালে মারা যান।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, রোববার নতুন করে জেলায় করোনার আক্রান্তের সংখ্যা ২০। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৬২৪ এবং মোট সুস্থ হয়েছেন ১০০৪ জন।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান পূর্বপশ্চিমকে জানান, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলার সিনিয়র ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলামের নেতৃত্বে ইফা গঠিত মরদেহ দাফন কমিটির মাধ্যমে ঝিনাইদহ কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের গঠিত কমিটি জেলায় এ পর্যন্ত ৫০ জন করোনা আক্রান্ত ও উপসর্গ মৃত ব্যক্তির মরদেহ দাফন সম্পন্ন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button