slider

ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল মেডিকেল অক্সিজেন প্লান্টের উদ্ধোধন

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ৫১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল মেডিকেল অক্সিজেন প্লান্টের উদ্ধোধন করা হয়েছে।

২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে এটি উদ্ধোধন করা হয়। উদ্ধোধন করেন, শেরপুর- আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক।
অক্সিজেন প্লান্ট উদ্ধোধনের পর হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির আলোচনা সভায় টি এইচএ ডা: রাজিব হাসার সভাপতিত্বে, আবাসিক মেডিকেল অফিসার সাদ্দাম হোসেন এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একে এম ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, ইউএনও মো:ফারুক আল মাসুদ।

এসময় অন্যান্যদের মাঝে ওসি মনিরুল আলম ভুইয়া, সাবেক মুক্তিযোদ্ধার ডিপুটি কমান্ডার শামসুল হক, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ ও অন্যান্য নেতা কর্মি, গণমাধ্যাম কর্মি ও ঝিনাইগাতী হাসপাতালের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঝিনাইগাতী হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউনিসেফের অর্থায়নে, ইউ এইচ সি স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে অত্র হাসপাতালে অক্সিজেন প্লান্টের ভবন সহ ৪৯ টি পোর্ট স্থাপন করা হয়। যা দ্বারা ওয়াড কেবিন ওটি এবং পোস্ট অপারেটিভে সার্বক্ষণিক ব্যাবহার করা যাবে।

ঝিনাইগাতী হাসপাতালের টি এইচ এ ডা: রাজিব শাহা বলেন অক্সিজেন প্লান্ট স্থাপনের ফলে দুর্ভগের কবল থেকে মুক্ত হলো ঝিনাইগাতী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button