sliderস্থানিয়

ঝিনাইগাতী পাহাড়ী ঢলে নিহত ইসমাইলের পরিবারের পাশে ইউএনও

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে মহারশি নদীর পানির তোড়ে ভেসে গিয়ে প্রাণ হারানো কিশোর ইসমাইলের পরিবারের পাশে দাঁড়ালেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ইউএনও স্বশরীরে নিহত ইসমাইলের বড়ী গিয়ে কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এসময় তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ তহবিলের নগদ ২৫ হাজার টাকা অনুদান দেন মৃত. ইসমাইলের বাবা ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লাহ’র হাতে তুলে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিহতের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

ইউএনও মোঃ আশরাফুল আলম রাসেল বলেন,“ইসমাইলের অকাল মৃত্যু আমাদের সবার জন্যই অত্যন্ত বেদনাদায়ক। একজন বাবা তার ছেলেকে হারিয়েছে! এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। সরকার সব সময় সাধারণ মানুষের পাশে আছেন। আমরাও প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে তাদের সহায়তায় থাকবো।”

উল্লেখ্য যে, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের ইসমাইল (১৬) বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পাহাড়ী ঢলে মহারশি নদীর পানির তোরে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে শুক্রবার সকালে স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button