slider

ঝিনাইগাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত

মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ ।

আরও উপস্থিতছিলেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির মনিটরিং অফিসার মোহাম্মদ মাসুম বিল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম বলেন, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি ছাত্রছাত্রীদের বইমুখী করে তুলবে এবং প্রযুক্তির অপব্যবহার থেকে মুক্ত হবে।

প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদ বলেন, কর্মসূচির দ্বারা শিক্ষার্থীদের বই পড়ার পাশাপাশি পাঠ দক্ষতা বাড়বে।

ঝিনাইগাতী উপজেলার শিক্ষকদের প্রতি এই কর্মশালা পরিচালনা করার জন্য আন্তরিক আহবান জানান।

তিনি আরো বলেন বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের কল্পনাশক্তি বাড়ে, স্বাধীনচেতা হয়ে উঠে এবং তাদের ন্যায়- অন্যায়, বিবেকবোধ জাগ্রত হয়, তারা মানবিক বোধ সম্পন্ন হয়ে গড়ে উঠতে পারে ।

কর্মশালার মূলপ্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র কর্মপরিকল্পনা, বাস্তবায়ন প্রক্রিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন,
পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম ম্যানেজার মো. শহিদুল ইসলাম।
কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল। তিনি বলেন, বই হলো সেই মাধ্যম যা শিক্ষার্থীদের সফল মানুষ হতে এবং বড়ো স্বপ্নের সাথে পরিচয় করিয়ে দিতে সাহায্য করে।

উক্ত অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলার স্কিমভূক্ত মাধ্যমিক পর্যায়ের ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক (গ্রন্থগার ও তথ্য বিজ্ঞান) এবং অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button