slider

ঝিনাইগাতীতে রাংটিয়া নাইট ক্রিকেট টুর্ণামেন্ট সিজন-২ এর ফাইনাল অনুষ্ঠিত

মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধিঃ “মাদক মুক্ত সমাজ চাই, খেলাধূলার বিকল্প নাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীর রাংটিয়া নাইট ক্রিকেট টুর্ণামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলা বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইগাতী রাংটিয়া যুব সমাজের আয়োজনে এ টুর্ণামেন্টে ৬ টি টিম অংশ গ্রহন করে রাংটিয়া নাইট রাইডার্স ও রাংটিয়া সুপারস্টাইকার্স ফাইনালে উঠে।

৩ নভেম্বর থেকে এ খেলা শুরু হয়ে বুধবার রাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১২ ওভারের এ খেলায় রাংটিয়া নাইট রাইডার্স বিজয় অর্জন করে।

আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং ইমরান হাসান রাব্বি’র সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত,সিনিয়র উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম মডেল কলেজের অধ্যক্ষ ইমরুল কায়েস, নলকুড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক ছামিউল হক রনি,সিনিয়র সাংবাদিক হারুন অর রসিদ দুদু,সাংবাদিক গোলাম রব্বানী টিটু,সাংবাদিক জিয়াউল হক জিয়া,মুহাম্মদ আবু হেলাল,মোহাম্মদ দুদু মল্লিক,মুরাদ হোসেন চান, সাইফুল্লাহ প্রমূখ।

বিভিন্ন বয়সী শতশত ক্রীড়ামোদী নারি ও পুরুষ এ খেলা উপভোগ করেন।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button