
মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: ঝিনাইগাতী উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত(২২)নামে একজন নিহত । পিতা: মৃত আবুল কাসেম,গ্রাম: ঝিনাইগাতী,গুরুতর আহত হয়েছেন মো:জুবায়ের (২৩), পিতা: মোঃ আইয়ুব আলী,গ্রাম: হলদীবাটা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে আহাম্মদনগর বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঝিনাইগাতী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মোঃ শান্ত (২২)শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন।
অপর আহত জুবায়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান,‘দুর্ঘটনায় আহত দুজনেরই আঘাত গুরুতর।
পড়ে শেরপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শান্ত(২২) কে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।




