slider

ঝিনাইগাতীতে ভূমি উন্নয়ন কর মেলা উদ্বোধন

মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে ৫ দিনব্যাপী শুরু হয়েছে ভূমি উন্নয়ন কর (খাজনা আদায়) মেলা।

মেলায় ভূমির মালিকেরা খুব সহজে কর পরিশোধ ও নামজারি করাসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাবেন।

শেরপুর জেলার ঝিনাইগাতী সদর ইউনিয়ন ভূমি অফিসে এ মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ।

এ মেলায় উপজেলার ৭টি ইউনিয়নের ভূমি মালিকেরা এ সেবা পাবেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিনাল কান্তি সরকার, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ও আশরাফুল ইসলাম পলাশসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও জমির মালিকগণ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, নিয়মিত কর আদায় করা না গেলে দেশের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে।

এ জন্য ভূমি মালিকগণ যাতে সহজভাবে ভূমি সংক্রান্ত সেবা পান, সে জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।

এছাড়াও তিনি আরো বলেন, যে সকল ভূমি মালিক ৩ বছরের বেশি ভূমি উন্নয়ন কর বকেয়া রেখেছেন তাদেরকে এ মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্যও তাগিদ দেন।

নচেৎ ভূমি মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ জমি খাস খতিয়ানে আনার ব্যবস্থা করা হবে। মেলা শেষে ৩ জন সর্বোচ্চ ভূমি করদাতাকে পুরস্কৃত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button