slider

ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।
২০ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত র‍্যালী ও আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম,উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আশরাফুল কবীর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাধা বল্লব সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো: হুমায়ুন দিলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, আব্দুল লতিফ,অফিস সহকারী সুজন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button