slider

ঝিনাইগাতীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (ডপস্) বিগত বছরগুলোর মত এবারও শেরপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বাছাই করার প্রক্রিয়ায় জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ২০২৩।

২৫ ফেব্রুয়ারি, রোজ শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন স্কুল থেকে ১৪২ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সাথে তাদের পরিক্ষা সম্পন্ন করেছে। যাচাই-বাছাই এর পর ৩০ জন অতি দরিদ্র পরিবার থেকে নেয়া হবে(ডপস)সদস্য হিসেবে।

জুনিয়র মেধাবৃত্তি পরিক্ষা ২০২৩ এর মাধ্যমে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের খুজে বের করে প্রয়োজনীয় শিক্ষা সহয়তা প্রধান ও তাদের মেধাকে বিকশিত করে উচ্চ শিক্ষার দ্বারপ্রান্তে পৌছে দেয়াই ডপস এর মূল লক্ষ।

পরিচালনায় সার্জেন্ট মোঃ শহিদুর রহমান (অবঃ)সভাপতি দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (ডপস)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button