slider

ঝিনাইগাতীতে তানবীরুল উম্মাহ মাদ্রাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতী তানবীরুল উম্মাহ মাদ্রাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী উত্তর বাজার তানবীরুল উম্মাহ মাদ্রাসা চত্বরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এতে অংশ নেন তানবীরুল উম্মাহ মাদ্রাসার হেফজ ও জেনারেল বিভাগের ৪১০ শিক্ষার্থী,তাদের অভিভাবক, শিক্ষক, অতিথি, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানটির মূলপর্বে ছিল,অতিথিদের বরণ,পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ইসলামীক সংগীত পরিবেশন,অভিভাবক,শিক্ষক,মেহমান, সভাপতি ও প্রধান অতিথির,বক্তব্য শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ।

এছাড়াও ইসলামী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তানবীরুল উম্মাহ মাদ্রাসার জেনারেল ও হেফাজ বিভাগের শিক্ষার্থীদের জানাযা নামাজ প্রদর্শনী করা হয়। তিনানী উত্তর বাজার তানবীরুল উম্মাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নাজমুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নালিতাবাড়ী উপজেলার রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা’র অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ আব্দুল কাদের।

বিশেষ অতিথি ছিলেন মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, নালিতাবাড়ী উপজেলার পাঁচগাও দাখিল মাদ্রাসা সুপার মাওলানা জাহিদ উল্লাহ,অভিভাবক অতিথি নন্নী ইসলামীয়া আলিম মাদ্রাসার প্রভাশক মাওলানা ফায়জুল ইসলাম।

অতিথিরা তাদের বক্তব্য অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন, তানবীরুল উম্মাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক,আরিফুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button