slider

ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে জাতীয় শোক দিবস ছাড়াও বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবির, উপজেলা আ’লীগের সাধারণ সম্পদক বিশ্বজিৎ রায়, ওসি (তদন্ত) আবুল কাশেম, যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।

উক্ত সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মুক্তিযোদ্ধা, বিজিবি, শিক্ষক, ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button