slider

ঝিনাইগাতীতে গাজা সহ গ্রেপ্তার-১

মিজানুর রহমান,(ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ৩৫০ গ্রাম গাজা সহ শাহজাহান (৩০)নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৩ জুন শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার তিনানী চিকাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের খামার পাড়া গ্রামের ফরহাদ আলীর ছেলে।

থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়ার নির্দেশে এসআই মাসুদ রানার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত ১০টার সময় উপজেলার তিনানী চিকাপাড়া এলাকা থেকে ৩৫০গ্রাম গাজা সহ শাহজাহানকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

রাতেই তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা রুজু করা হয়। পরে ২৪ জুলাই শনিবার দুপুরে শাহজাহানকে শেরপুর বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত শাহজাহানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে শেরপুর বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।

মাদক নির্মুল না হওয়া পর্যন্ত থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button